মালদা

বন্যার জলে প্লাবিত ভারত বাংলাদেশ সীমান্তের বি এস এফের ৬টি বিওপি

মালদার বন্যা পরিস্থিতির আরও অবনতি। ফুলহার নদীর জল কিছুটা কমলেও ব্যাপক হারে বাড়ছে মহানন্দা গঙ্গা টাঙন পূর্নভবা নদীর জল। পূর্নভবার জলে প্লাবিত হয়েছে হবিবপুর বামনগোলার বিস্তৃর্ণ এলাকা। ভারত বাংলাদেশ সীমান্তে ডুবে গিয়েছে বি এস এফের ৬টি বিওপি। সেগুলি হল খুটাদহ, পান্নাপুর, জেজেপুর, টিকিয়া পাড়া কেদারীপাড়া ও আগ্রা হরিশ্চন্দ্রপুর। ডুবে গিয়েছে আর্ন্তজাতিক সীমান্তের কাঁটা তার। ফলে কার্যত উন্মুক্ত হয়ে গেছে সীমান্ত। রয়েছে অনুপ্রবেশের আশঙ্খা। এই পরিস্থিতে স্পিড বোটে কখনো একবুক জলে নেমে সীমান্ত পাহাড়া দিতে হচ্ছে বি এস এফ জাওয়ানদের। সবচেয়ে বেশী সমস্যা দেখা দিয়েছে রাত্রিবেলা। যেভাবে রাত্রিবেলা নদীগুলির জল বাড়ছে। তাতে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্খা রয়েছে।